রমনা পার্কের পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার (৩ জুন) বিকালে আকস্মিকভাবে রমনা পার্ক পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুই বছর মেয়াদের কাজকে বারবার পেছানোর পরও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও তদারককারী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। মাঠপর্যায়ে কাজের তদারকি না থাকায় প্রকল্প এলাকায় জলাবদ্ধতা ও আবর্জনার স্তূপ জমে পার্কটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।